টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদান করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা

S M Ashraful Azom
0
টঙ্গীতে স্বেচ্ছায় রক্তদান করছেন আওয়ামী লীগের নেতা কর্মীরা

মাহবুবুর রহমান জিলানী, টঙ্গী, গাজীপুর :  টঙ্গীতে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি গতকাল রবিবার টঙ্গীর নোয়াগাঁও এম এ মজিদ মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের সভাপতি মিসেস ফরিদা আহসানের সভাপতিত্বে এবং সংগঠনের কোষাধ্যক্ষ খাদিজা রাসেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে।

স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর একান্ত সহকারী কাউসার সরকার, গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আলহজ¦ আমান উদ্দিন সরকার,

টঙ্গী পূর্ব থানা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী লিটন উদ্দিন সরকার,  টঙ্গী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিপ্লব সর্দার, কোয়ান্টাম ফাউন্ডেশনের কো-অডিনেটর শেখ মো: ফয়সাল, ডা: হুমায়ুন কবির, সায়মা আক্তার, রিয়াজ আহমেদ প্রমুখ।

এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ¦ মো: জাহিদ আহসান রাসেল বলেন, দেশ যখন করোনা ভাইরাসের কারণে লকডাউনে সাধারণ মানুষ  হোমকোয়ারেন্টেনে আছে। নিম্ন আয়ের মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে।

এমন সময় সাধারণ মানুষের রক্ত শূন্যতা দেখা দিয়েছে। বিভিন্ন হাসপাতালে রক্তের জন্য করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যগাত ঘটছে। ঠিক সেই মুহুর্তে শহীদ আহসান উল্লাহ মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে কোয়ান্টাম ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় টঙ্গী থানা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেছি। এখান থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন ৩/৪শ’ ব্যাগ রক্ত সংগ্রহ করতে সক্ষম হবে।

একদিনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ক্যাম্প করা সত্ত্বেও তা বৃদ্ধি করে দুই দিন করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top