
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য কুড়িগ্রাম পুলিশ বিভাগ মহাসড়কে চলমান পরিবহনগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় কুড়িগ্রাম শহরের জিরো পয়েন্ট শাপলা চত্বরে কার্যক্রম শুরু করেন পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান। এসময় সদর থানার অফিসার ইনচার্জ মাহ্ফুজার রহমান, ট্রাফিক সার্জেন এ কে এম বানিউল আনাম, জেলা মটর মালিক সমিতির সাধারণ সম্পাদক লুৎফর বকসী ও মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মজিদুল ইসলাম সরদার উপস্থিত ছিলেন।
করোনা প্রতিরোধে দূর পাল্লার পরিবহনগুলোতে যাতে অতিরিক্ত ভাড়া আদায় করা না হয় এবং সামাজিক দুরত্ব বজায় রেখে যাত্রি পরিবহন করা হয় এজন্য ক্যাম্পেইনের পাশাপাশি লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। সেই সাথে ফিটনেসবিহিন গাড়ি, হেলমেট ও প্রয়োজনীয় কাগজপত্র আছে কিনা তা যাচাই করা হয়। এ অভিযান চলমান থাকবে বলে জানানো হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।