নাসিমের মৃুত্যুতে উপজেলা প্রসাশনের কর্মকর্তাদের শোক প্রকাশ

S M Ashraful Azom
0
নাসিমের মৃুত্যুতে উপজেলা প্রসাশনের কর্মকর্তাদের শোক প্রকাশ

স্টাফ রিপোর্টার: সাবেক স্বাস্থ্যমন্ত্রি ও সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের অংশ বিশেষ) আসনের জাতীয় সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কাজিপুর উপজেলায় কর্মরত কর্মকর্তাবৃন্দ।

শনিবার (১৩ জুন) বিকেলে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ হাসান সিদ্দিকী স্বাক্ষরিত এক বার্তায় এই শোক প্রকাশ করা হয়েছে।

শোকবার্তায় উল্লেখ করা হয়েছে, জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রি, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আ.লীগের প্রেসিডিয়াম সদস্য এবং কেন্দ্রিয় ১৪ দলের সম্বয়ক আলহাজ্ব মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমরা গভিরভাবে শোকাহত।

মোহাম্মদ নাসিম বাংলাদেশের একজন সফল রাজনীতিবিদ, কর্তব্যপরায়ণ, সৎ, দক্ষ, নিষ্ঠাবান, অমায়িক ও আকর্ষণীয় গুণাবলি সম্পন্ন একজন মানুষ। সকলের নিকট ছিলেন সমাদৃত। রাজনীতির পাশাপাশি তিনি সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মকান্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে দেশ ও জাতি এক মহান রাজনীতিককে হারালো। তার মৃত্যতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ গভিরভাবে  মর্মাহত ও শোকাহত। আমরা তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভির সমবেদনা ও সহমর্র্মিতা জ্ঞাপন করছি এবং পরম করুণাময়ের নিকট তাঁর বিদেহী আত্মার চিরশান্তি ও মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তাকে জান্নাতবাসী করুন।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top