পলাশবাড়ীর এসিল্যান্ডকে অভিনন্দন জানালেন ভূমি মন্ত্রণালয়ের সচিব

S M Ashraful Azom
0
পলাশবাড়ীর এসিল্যান্ডকে অভিনন্দন জানালেন ভূমি মন্ত্রণালয়ের সচিব
ফাইল ফটো: ১১২ তম আইন ও প্রশাসন কোর্সের সনদ প্রধানমন্ত্রীর কাছে থেকে নিচ্ছেন মেরিনা আফরোজ

গাইবান্ধা জেলা প্রতিনিধি: করোনা সংক্রমণ প্রতিরোধে অগ্রণী ভূমিকা রাখায় গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা সহকারী কমিশনার  এসিল্যান্ড মেরিনা আফরোজের ভূয়সী প্রশংসা করেছেন (ভুমি) মন্ত্রণালয় সচিব মাকসুদুল রহমান পাটোয়ারী।

চলমান করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায়,পুলিশ, স্বশস্ত্র-বাহিনী, প্রতিনিধি ও নাগরিকদের সহযোগিতায় অকুতোভয়- সময়ের সম্মুখ যোদ্ধা হিসেবে লড়াই করে যাওয়ায় ভুমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে সুপারিশ পত্র(ডিও লেটার) পাঠিয়েছেন ভুমি মন্ত্রণালয় সচিব মাকসুদুল রহমান পাটোয়ারী।

গত ১০জুন বৃহস্পতিবার সচিবের স্বাক্ষরিত ডিও লেটারটি পলাশবাড়ী  উপজেলা সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) মেরিনা আফরোজ গ্রহণ করেছেন।

এ ডিও লেটার গ্রহণ করার পর পলাশবাড়ী এসিল্যান্ড মেরিনা আফরোজ জানান এ স্বীকৃতি নতুন কাজের জন্য অনুপ্রেরণাব্যঞ্জক। উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে যখন সারা বিশ্ব বিপদগামী, ঠিক তখনই পলাশবাড়ী  উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ গ্রহণ করেন পলাশবাড়ী  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেরিনা আফরোজ। সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, স্বাস্থ্য বিধি মেনে চলা, জনসচেতনতা সৃষ্টিসহ সরকারি নির্দেশনা বাস্তবায়নে দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন তিনি। হোম কোয়ারেন্টাইন এবং সামাজিক দূরত্ব বজায় রাখতে  অতন্দ্র প্রহরীর ন্যায় ছুটে চলেছেন তিনি।

প্রশাসনের নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে যাচ্ছেন। অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরের রাখতে কঠোর ভূমিকা পালন করেছেন তিনি।এরি স্বীকৃতি স্বরুপ এসিল্যান্ডকে অভিনন্দন জানিয়ে এ ডিও লেটার (প্রশংসা পত্র) পাঠানো হয়।

এমন একটি খবর ছড়িয়ে পড়লে পলাশবাড়ী উপজেলা সর্বস্তরের সচেতন মানুষ তাকে শুভেচ্ছা জ্ঞাপন করেন ও অভিনন্দন জানান।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top