ব্যাংকগুলোকে সিএসআর এর ৬০ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয়ের নির্দেশ

S M Ashraful Azom
0
ব্যাংকগুলোকে সিএসআর এর ৬০ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয়ের নির্দেশ

সেবা ডেস্ক: সারাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে সিএসআর কর্মকাণ্ডের আওতায় স্বাস্থ্যখাতে চিকিৎসা উপকরণ ও সুরক্ষা সামগ্রী দিয়ে সহযোগিতা করার নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় ব্যাংক। এ ছাড়া স্বাস্থ্যখাতে নির্ধারিত ব্যয়ের যে সীমা তার যথার্থতা নিশ্চিত করতেও বলা হয়েছে। বুধবার (১৭ জুন) কেন্দ্রীয় ব্যাংকের সাসটেইনেবল ফাইনান্স ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়েছে।

সার্কুলারে বলা হয়, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় স্বাস্থ্যখাতে বিভিন্নমুখী পদক্ষেপ নেয়া অত্যাবশ্যক হয়ে পড়েছে। এ লক্ষ্যে সিএসআর কর্মকাণ্ডের আওতায় স্বাস্থ্যখাতে নিয়মিত কার্যক্রম কভিড-১৯ রোগে আক্রান্ত জনগোষ্ঠীর চিকিৎসা ব্যবস্থায় অত্যাবশ্যকীয় মেডিকেল ইক্যুইপমেন্টস্ যেমন পিসিআর ও ভেন্টিলেটর মেশিন এবং অক্সিজেন সিলিন্ডার ক্রয় এবং স্বাস্থ্য সেবায় নিয়োজিত চিকিৎসকসহ সবার স্বাস্থ্য ঝুকি নিরসনে প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী দেয়ার মাধ্যমে সহযোগিতা করার জন্য পরামর্শ প্রদান করা যাচ্ছে। এ সহযোগিতার আওতা জেলা পর্যায়ে বিস্তৃত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সার্কুলারে আরো বলা হয়, বিদ্যমান নির্দেশনা অনুযায়ী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের জনস্বাস্থ্যে উদ্ভূত সঙ্কট মোকাবেলায় সিএসআর ব্যয় বন্টনে স্বাস্থ্যখাতে ৬০ শতাংশ, শিক্ষাখাতে ৩০ শতাংশ এবং জলবায়ু ঝুঁকি তহবিল খাতে ১০ শতাংশ ব্যয় করার নির্দেশনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে গুরুত্ব বিবেচনায় কভিড-১৯ মোকাবিলায় স্বাস্থ্য খাতে নির্ধারিত ৬০ শতাংশ ব্যয়ের পরিমাণ এবং যথার্থতা নিশ্চিত করতে হবে। এ জন্য বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত ফরম্যাটে এ সংক্রান্ত ব্যয়ের তথ্য পাঠানোরও কথাও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top