
মাহবুবুর রহমান জিলানী (টঙ্গী, গাজীপুর): গাজীপুর সিটি কর্পোরেশন ৫৫ নং ওয়ার্ড মিলগেইট এলাকায় চুড়ি কারখানা নামে পরিচিত এর ভিতরে অবৈধ ভাবে নকল হ্যান্ড স্যানিটাইজার (সুপার+) তৈরী করে আসছে এমন অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট এর মাধ্যমে গাজীপুর র্যাব-১ এর কোম্পানি কমান্ডার আব্দুল্লাহ আল মামুন অভিযান পরিচালনা করে ৩০ লক্ষ টাকার নকল হ্যান্ড স্যানিটাইজার জব্দ করেন ও ৩ লক্ষ টাকা জরিমানা করেন।
এ সময় গাজীপুর সিটি কর্পোরেশন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব হোসেন অবস্থিত থেকে এই অবৈধ কারখানাকে সিলগালা করে তালা ঝুঁলিয়ে দেওয়া হয়।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, এই মহামারী করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকির মধ্যে যারা এই নকল হ্যান্ড স্যানিটাইজার তৈরী বা বাজার জাত করে যাচ্ছেন তারা নিজেও যানে না কতো বড় অন্যায় সে করছেন।
গাজীপুর ঔষধ প্রশাসনের অধিদপ্তরের তত্বাবধায়ক মরুময় সরকারের উপস্থিতে কোম্পানি ম্যানেজার মো: নাজমুল হাসানকে মামলা দেওয়া হয়। মামলার নম্বর ৩৩/২০২০(১৮/০৬/২০২০)
ড্রাগ আইন ১৯৪০এর ১৮ (গ)ধারা তিন লক্ষ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ের মালিক পক্ষ বলেন, আমারা সঠিক ভাবে হ্যান্ড স্যানিটাইজার তৈরী করছি। আমাদের অনেক কোম্পানি থাকায় নিজেদের সুরক্ষার জন্য মূলত তৈরী করছি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।