
মাহবুবুর রহমান জিলানী (টঙ্গী, গাজীপুর) : গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করেছেন মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব কামরুল আহসান সরকার রাসেল। জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ-২০২০ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় পোড়াবাড়ী শাহসূফী ফছিউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, পোড়াবাড়ী শাহসূফী ফছিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছানাউল্লাহ সরকার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক (কৃষি) সুইটি আক্তার, মহানগর যুবলীগ নেতা রাহাত খান, প্রমুখ।
এ সময় গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল বলেন, জাতীয় বৃক্ষরোপন সপ্তাহ ২০২০ উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের নির্দেশনায় সারা দেশে যুবলীগের মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগর যুবলীগ প্রতিটি ওয়ার্ডে এই কর্মসূচি পালন করবে। তারই অংশ হিসেবে গাজীপুর মহানগরের ২৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। গাজীপুর মহানগরের প্রতিটি ওয়ার্ডের যুবলীগের নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয়েছে তারা যেন প্রতিটি ওয়ার্ডে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেন।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।