‘বাজেটে জীবন-জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে’

S M Ashraful Azom
0
‘বাজেটে জীবন-জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে’

সেবা ডেস্ক: বাংলাদেশ সরকারের সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জীবন ও জীবিকার বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট আগামীকাল জাতীয় সংসদে উত্থাপিত হবে।

তিনি বলেন, বাজেট প্রণয়নের আগে দীর্ঘ সময় নিয়ে অংশিজনদের মতামত, পরামর্শ এবং অর্থনীতিবীদদের অভিজ্ঞতা ও পার্টির ইশতেহারের সাথে সমন্বয় করেই বাজেট প্রণয়ন করা হবে।

বাজেট প্রণয়নে পরামর্শ নেওয়া হয় না, বিএনপি মহাসচিবের এমন মন্তব্য সত্যের অপলাপ বলে অভিহিত করেন ওবায়দুল কাদের।

তিনি আজ Mass Rapid Transit MRT Line-5 এর  Northern Route এর চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংসদ ভবনে তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হয়ে এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের মতামত নিয়েই যে কোন সিদ্ধান্ত গ্রহণ করেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সরকার ও দলের অভ্যন্তরে সবার সাথে আলাপ আলোচনা করেই সিদ্ধান্ত নেন। তিনি বলেন, দেশের রাজনৈতিক দলগুলোর মাঝে একমাত্র আওয়ামী লীগেই গণতন্ত্র চর্চা হয়ে থাকে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে প্রধানমন্ত্রী  শেখ হাসিনার সর্বোচ্চ অগ্রাধিকার প্রকল্প পদ্মাসেতুর কাজ এগিয়ে চলছে, আজ সেতুর ৩১তম স্প্যান স্থাপনের মধ্য দিয়ে সেতুর ৪ হাজার ছয়শ ৫০ মিটার দৃশ্যমান হবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top