
সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে দিনব্যাপী সচেতনতামূলক মাইকিং, মাক্স ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে উপজেলা ছাত্রলীগ।
টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম ( ভিপি জোয়াহের), বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে এবং টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্মআহবায়ক রনি আহমেদ এর সার্বিক তত্ত্বাবধায়নে উপজেলার সকল ইউনিয়নে শনিবার দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সখীপুর উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি আল মাহমুদ প্রান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য শাহরিয়ার আনাম শাহীন, সরকারি মুজিব কলেজ ছাত্রলীগের আহ্বায়ক রকিবুল হাসান বিজয়, সখীপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিজারুল ইসলাম সাগর, যাদবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আল-আমিন আহমেদ, কালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, সখীপুর শহর ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল রানা প্রমুখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।