টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান

সেবা ডেস্ক: টাঙ্গাইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে ২০১৯-২০ অর্থ বছরে উচ্চ শিক্ষায় অধ্যয়নরত ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ শনিবার দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে ৮৪ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের হাতে এ শিক্ষা বৃত্তির চেক তুলে দেওয়া হয়।

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোশারব হোসেন খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো: শহীদুল ইসলাম।

বৃত্তি প্রদান অনুষ্ঠানে টাঙ্গাইলের সখীপুর, ঘাটাইল ও মধুপুর উপজেলার ৮৪ জন ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের প্রত্যেককে ২৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

এসময় জেলা প্রশাসকের অনান্য কর্মকর্তারা উপস্থিতি ছিলেন।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top