ধুনটে বজ্রপাতে শিশুর মৃত্যু

S M Ashraful Azom
0
ধুনটে বজ্রপাতে শিশুর মৃত্যু

রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলায় নানার বাড়িতে বেড়াতে এসে সমাপ্তি খাতুন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সমাপ্তি সিরাজগঞ্জ সদরের পানিবাড়ি গ্রামের মুরশিদ আলমের মেয়ে। শুক্রবার দুপুরের দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের ছাতিয়ানী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সমাপ্তি খাতুন কয়েক দিন আগে ছাতিয়ানি গ্রামে নানা আব্দুল মান্নানের বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার দুপুরের দিকে নানার বাড়ির আঙ্গিনায় বৃষ্টির পানিতে ভিজে খেলতে ছিল সমাপ্তি। এ সময় মেঘের গর্জনের এক পর্যায়ে বজ্রপাতে ঘটনাস্থলেই সমাপ্তি মারা গেছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃপা সিন্ধু বালা এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে সমাপ্তি খাতুনের মৃতদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top