
স্টাফ রিপোর্টার: শুক্রবার (১৯ জুন) বিকেলে কাজিপুরের স্থলবাড়িতে ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ উত্তরাঞ্চলের আয়োজনে সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শন্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
স্থলবাড়িতে নিজস্ব কার্যালয়ে সোনামুখী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সিনিয়র সহ সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘ মোহাম্মদ নাসিম একটি প্রতিষ্ঠান, একটি বটবৃক্ষের নাম। আমরা আজীবন তাঁর ছায়াতলে থেকেছি। এখন তাকে হারিয়ে আমরা শোকাহত। তাঁর রেখে যাওয়া কাজগুলি সম্পাদনের মাধ্যমে আমরা তাকে শ্রদ্ধভারে স্মরণ করবো। এই অনুষ্ঠানের মাধ্যমে তার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’
সোনামুখী ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুবুর রহমান বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে সোনামুখী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউপি সদস্য রফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক পলাশ বাবু রনি, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ।
মোজানাতে অংশ নেন উপজেলা কমিটির সাহিত্য সম্পাদক নিরব, পৌর ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম, ছাত্রলীগ ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদক আরিফুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ নেতা বেলাল হোসেন, আাব্দুস সাত্তার, আনোয়ার হোসেন, ওয়ার্ড আ.লীগ সভাপতি নুরুল ইসলাম, ইউনিয়ন ছাত্রলীগের প্রচার সম্পাদক সোহাগ রানা, মোকলেছুর রহমান, জয় তরুণ প্রজন্ম সৈনিক সংঘের নেতা সুমন, জাহিদুল, হাবিবুর রহমানসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিগণ দোয়ায় অংশ নেন। পরে স্বেচ্ছাসেবকলীগ ও মোহাম্মদ নাসিম স্মৃতি সংঘের পক্ষ থেকে একশ ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
নাসিমের আত্মার শান্তি কামনায় খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদের আয়োজনে মিলাদ

সদ্য প্রয়াত আওয়ামীলীগের সভাপতিমন্ডলীর সদস্য, চৌদ্দ দলের মুখপাত্র, সাবেক স্বাস্থ্যমন্ত্রী, কাজিপুর আসনের এমপি আলহাজ্ব মোহাম্মদ নাসিমের আত্মার মাগফেরাত কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করে খাসরাজবাড়ি ইউনিয়ন পরিষদ। শুক্রবার (১৯ জুন) বাদ জুম্মা এই দোয়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন খাসরাজবাড়ি ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি ও বর্তমান চেয়ারম্যান জহুরুল ইসলাম।
এসময় তিনি বলেন, নাসিম ছিলেন কাজিপুরের বটগাছ। আমরা তাকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছি। আল্লাহ তাঁর আত্মাকে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে দেবেন।’
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আ.লীগের সভাপতি মতিয়ার রহমান ইউনিয়ন, যুবলীগের সভাপতি জমসের আলী, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম, ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক, ওয়ার্ড আ.লীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মোকাদ্দেস, সাধারন সম্পাদক কোরবান আলী, নুরুল ইসলাম, যুগ্ন সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, উদ্যোক্তা কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট ইউপি সদস্যবৃন্দ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।