বাজেটে দাম বাড়ছে সিগারেট, বিড়ি ও জর্দার

S M Ashraful Azom
0
বাজেটে দাম বাড়ছে সিগারেট, বিড়ি ও জর্দার

সেবা ডেস্ক: ২০২০-২০২১ সালের বাজেটে সিগারেটের নিম্নস্তরের ১০টির দাম ৩৭ টাকা থেকে বাড়িয়ে ৩৯ টাকা করার প্রস্তাব করা হয়েছে। সেই সঙ্গে সম্পূরক শুল্ক ৫৫ শতাংশ থেকে বাড়িয়ে ৫৭ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। মধ্যম স্তরের ১০টির দাম ৬৩ টাকা ও তদূর্ধ্ব এবং উচ্চস্তরের ১০টির দাম ৯৭ টাকা ও তদূর্ধ্ব এবং অতি উচ্চস্তরের ১০টির দাম ১২৮ টাকা ও তদূর্ধ্ব এবং এই স্তরের সিগারেটের সম্পূরক শুল্ক ৬৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

ফিল্টারবিহীন বিড়ির ২৫ দাম ১৪ টাকা থেকে বাড়িয়ে ১৮ টাকা, ১২টির দাম ৬ দশমিক ৭২ টাকা থেকে বাড়িয়ে ৯ টাকা, ৮টির দাম ৪ দশমিক ৪৮ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা ও সম্পূরক শুল্ক ৩০ শতাংশ অব্যাহত রাখার প্রস্তাব করা হয়েছে।

ফিল্টারযুক্ত বিড়ির ২০টির দাম ১৭ টাকা থেকে বাড়িয়ে ১৯ টাকা এবং ১০টির দাম সাড়ে ৮ টাকা থেকে বাড়িয়ে ১০ টাকা ও সম্পূরক শুল্ক ৪০ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

অন্যদিকে প্রতি ১০ গ্রাম জর্দার দাম ৩০ টাকা থেকে বাড়িয়ে ৪০ টাকা ও প্রতি ১০ গ্রাম গুলের দাম ১৫ টাকা থেকে বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। পাশাপাশি দুটোরই সম্পূরক শুল্ক ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৫৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top