করোনা জয় করলেন ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলাল

S M Ashraful Azom
0
করোনা জয় করলেন ইসলামপুরের এমপি ফরিদুল হক খান দুলাল

সেবা ডেস্ক: প্রাণঘাতি করোনাভাইরাস জয় করেছেন জামালপুর-২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল। শুক্রবার রাতে রাজধানীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ ল্যাব থেকে পাঠানো তৃতীয়বারের নমুনা পরীক্ষায় তার নেগেটিভ রিপোর্ট আসে।

ইসলামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এম আবু তাহের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপি (সংসদ সদস্য) মহোদয় ছাড়াও দলের আরও সাত জনের রির্পোট ‘নেগেটিভ’ এসেছে।

তিনি জানান, শুক্রবার এমপি ছাড়া আরো সাতজন করোনামুক্ত হয়েছেন। তারা হলেন- ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, নারী ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, এমপির ব্যক্তিগত কর্মকর্তা মনিরুল ইসলাম, পলবান্ধা ইউপি কৃষকলীগের সাধারণ সম্পাদক মমিন মিয়া, নকিব উদ্দিন ও ফারজানা মিনি।

ডা. আবু তাহের আরো জানান, ১ জুন শারীরিকভাবে অসুস্থ বোধ করায় এমপি ফরিদুল হক খান দুলালের নমুনা সংগ্রহ করা হয়। ৪ জুন তার  করোনা ধরা পড়ে। এরপর থেকে তিনি হোম আইসোলেশনে ছিলেন। বাড়িতে থেকেই চিকিৎসকের পরামর্শ মেনে সুস্থ হয়েছেন এমপি দুলাল। তবে স্বাস্থ্য বিভাগ থেকে তাকে এখনো ছাড়পত্র দেয়া হয়নি।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top