করোনা মোকাবিলায় সরকার যেসব পরিকল্পনা নিয়েছে

S M Ashraful Azom
0
করোনা মোকাবিলায় সরকার যেসব পরিকল্পনা নিয়েছে

সেবা ডেস্ক: বাংলাদেশে প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ও পরিস্থিতি মোকাবিলায় কী কী পরিকল্পনা হাতে নিয়েছে বাংলাদেশ সরকার এবং এখন পর্যন্ত কী কী করা হয়েছে সেসব জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে তিনি জানান-

  • দুই হাজার চিকিৎসক ও পাঁচ হাজার নার্স নিয়োগ হয়েছে।
  • স্বাস্থ্য কর্মী নিয়োগ এবং মেডিকেল টেকনোলোজিস্ট নিয়োগ করা হবে।
  • দীর্ঘস্থায়ী কোভিড-১৯ চিকিৎসা পরিকল্পনা।
  • কোভিড পরীক্ষা হবে সরকারি বেসরকারি উদ্যোগ।
  • জেলা পর্যায়ে আরো বেশি পরীক্ষার সুবিধা বাড়ানো হবে।
  • নতুন এবং সহজ কোভিড-১৯ পরীক্ষার পদ্ধতি নিয়ে আসা হবে।
  • জেলা হাসপাতালে আইসিইউ সুবিধা নেয়া হবে।
  • সকল সরকারি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন লাইন নেয়া হবে।
  • হাসপাতালে ‘হাই ফ্লো ন্যাসাল ক্যানোলা’, অক্সিজেন কনসেন্ট্রেটর দ্রুত সরবরাহ করা হবে।
  • পরীক্ষার কিট ও পিপিই সংগ্রহ করা হচ্ছে।

সরকারি ও বেসরকারি খাত যাতে যৌথভাবে এই দায়িত্ব পালন করে সেটার ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন আবুল কালাম আজাদ।

এসময় উচ্চ রক্তচাপ ডায়বেটিস ও শ্বাসকষ্ট আছে এমনরোগীদের মৃত্যু ঝুঁকি বেশি বলে তাদের আলাদাভাবে থাকার কথা বলেন তিনি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top