নিউইয়র্কে বাঙালি প্রবাসিদের মাঝে যুক্তরাষ্ট্র যুবলীগের ত্রাণ

S M Ashraful Azom
0
নিউইয়র্কে করোনায় বিপর্যস্তদের মাঝে যুক্তরাষ্ট্র যুবলীগের ত্রাণ

সেবা ডেস্ক: নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে প্রাণঘাতি ভাইরাস করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে যুক্তরাষ্ট্র যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।

ব্রঙ্কসের স্টারলিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের সামনে ১৭ জুন (বুধবার) বিকেল ৫টায় দুই শতাধিক মানুষের মধ্যে বিনামূল্যে এসব বিতরণ করে সংগঠনটি।

যুক্তরাষ্ট্র যুবলীগের সিনিয়র সদস্য ও খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচীর আহ্বায়ক নুরুল ইসলাম মিলনের সভাপতিত্বে এবং কর্মসূচী বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজা আবদুল্লাহ স্বপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সভাপতি মিসবাহ্ আহমদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম, কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেন চঞ্চল ও যুক্তরাষ্ট্র যুবলীগের অন্যতম সিনিয়র নেতা আবু তাহের।
অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক শেখ জামাল হোসেন, যুগ্ম আহ্বায়ক সেবুল মিয়া, রহিমুজ্জামান সুমন, রিন্টু লাল দাস, ইফজাল চৌধুরী প্রমুখ।

নেতৃবৃন্দ জানান, যুক্তরাষ্ট্র যুবলীগ আগামী সপ্তাহে নিউইয়র্ক সিটির জ্যামাইকায় খাদ্যদ্রব্য, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করবে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top