
রফিকুল আলম,ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আমিনুল হক জোয়ারদার (৯০) ইন্তেকাল করেছেন (ইন্না.......রাজেউন)।
শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কান্তনগর গ্রামে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে বগুড়া শহরের একটি ক্লিনিকে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ৪ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন, বীরমুক্তিযোদ্ধা আলহাজ হাবিবর রহমান এমপি, সাবেক সংসদ সদস্য শাহজাহান আলী তালুকদার, জেলা আওয়ামী লীগের নেতা শাহরিয়ার আরিফ ওপেল, জেলা পরিষদের সদস্য এএফএম ফজলুল হক, গাবতলী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফজলুল বারী নয়ন, ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসীন আলম, কালেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জুলফিকার আলী, সাধারণ সম্পাদক জিএম ফিরোজ লিটন, আওয়ামী লীগে নেতা রেজাউল করিম, জিএম ফেরদৌস পাশা, ছানোয়ার হোসেন, কালেরপড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারমান বিপ্লব হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার ও সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন প্রমূখ।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।