কাজিপুরে নির্মানাধীন রাস্তার কাজে অসন্তুষ্ট এলাকাবাসী

S M Ashraful Azom
0
কাজিপুরে নির্মানাধীন রাস্তার কাজে অসন্তুষ্ট এলাকাবাসী

স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার চরাঞ্চলের একটি রাস্তা নির্মাণ কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। তারা চরম অসন্তোষ প্রকাশ করে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

বুধবার সরেজমিন নির্মানাধীন রাস্তায় গিয়ে দেখা গেছে সিডিউল অনুযায়ী অনেক কাজ হচ্ছে না। বেলা সাড়ে এগারোটায় নির্মানাধীন ওই রাস্তার ভেঙ্গে যাওয়া অংশে একটি যানবাহন দুর্ঘটনার কবলে পড়ে। এতে অল্পের জন্যে যাত্রীরা প্রাণে বেঁচে যান। চরগিরিশ ইউনিয়নের নজরুল ইসলাম এর মুদি দোকান হতে চরনাটিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়গামী রাস্তাটি নির্মাণের শুরু থেকেই কাজের নানা গাফিলতি রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানিয়েছেন।

 মিসেস তালুকদার মাহিন এন্টারপ্রাইজ এর তত্ত্বাবধানে করা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের অধীন ৩৫০ মিটারের রাস্তাটিতে নিম্ন মানের উপাদান ব্যবহার করা হচ্ছে। রাস্তার দুপাশে কোন রকম পাইলিং না করেই করা হচ্ছিল কাজ।,রাস্তার কাজে বিছানো ইটগুলোর মাঝেও রয়েছে অনেক ফাঁক রয়েছে। কোন রকমে বালি দিয়ে তা ঢেকে দেয়া হয়েছে।মাটিগুলো যথাযথভাবে সমান করে ওই ইট বসানো হয়নি।

 ঠিকাদারী প্রতিষ্ঠান তদারকির দায়িত্বে থাকা স্বপন মিয়া অনিয়মের কথা অস্বীকার করে জানান, আগে কাজ শেষ করে রাস্তা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করি। কাজইতো শেষ হয়নি।

কাজিপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা একেএম শাহা আলম মোল্লা জানান, সরেজমিন গিয়ে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করার নির্দেশ দেয়া হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top