কুড়িগ্রামে দুই সহস্রাধিক ইয়াবাসহ আটক-১

S M Ashraful Azom
0
কুড়িগ্রামে দুই সহস্রাধিক ইয়াবাসহ আটক-১

জামালপুর সংবাদদাতা:  কুড়িগ্রামের রৌমারীতে দুই সহস্রাধিক ইয়াবাসহ মোঃ আমিনুল ইসলাম (৩৬) নামে একজনকে আটক করেছে বিজিবি।

সে কুড়িগ্রামের উলিপুর উপজেলার মেকুরের আলগা গ্রামের চাঁন মিয়ার ছেলে বলে জানা গেছে। ১৮ জুন ৩৫ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম আজাদের প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ, ১৮ জুন বিকেল ৪টার দিকে সাহেবের আলগা বিওপি’র হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে অভিযান পরিচালনাকালে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলাধীন চর শৌলমারী ইউনিয়নের হবিগঞ্জ এলাকা থেকে  আমিনুলকে আটক করে।

আটককৃত আমিনুল নৌকাযোগে ইয়াবার চালান নিয়ে যাচ্ছিল। বিজিবির উপস্থিতি টেরপেয়ে আমিনুলের সহযোগি নদীতে ঝাপ দিয়ে পালিয়ে যায়।

এ সময় তার কাছ থেকে ২,৩২০ পিছ ভারতীয় ইয়াবা ট্যাবলেট, ০১টি মোবাইল ফোন এবং বাংলাদেশী নগদ ১৭৫০/- টাকা জব্দ করে। যার সর্বমোট সিজার মূল্য-৭,০৭,৭৫০/- টাকা। আটককৃতকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top