
স্টাফ রিপোর্টার: জাতীয় চার নেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলীর উত্তরসূরী বাংলাদেশ আ.লীগের সভাপতিমন্ডলির সদস্য ও চৌদ্দ দলের সমন্বয়ক কাজিপুরের এমপি সদ্য প্রয়াত মোহাম্মদ নাসিমের আত্মার শান্তি কামনায় সোনামুখী ইউনিয়ন আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের আয়োজনে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৮ম জুন) বিকেলে সোনামুখী দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন আ.লীগের সভাপতি আজগর আলী মন্ডল।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
অন্যদের মধ্যে উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, ভাইস চেয়ারম্যান দীন মোহাম্মদ বাবলু, সোনামুখী ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক, যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবকলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, সোনামুখী ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আসাদুজ্জামান আসাদ, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পবিত্র কুমার সাহাসহ আ.লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে মোহাম্মদ নাসিম ও তার পরিবারের সুস্বাস্থ্য কামনা করে মুনাজাত পরিচালনা করেন সোনামুখী ঈদগা মসজিদের খতিব মুফতি আব্দুল কুদ্দুস।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।