বকশীগঞ্জে প্রবাসীর অর্থায়নে বিনামূল্যে ৩ হাজার পিস মাস্ক বিতরণ

S M Ashraful Azom
বকশীগঞ্জে প্রবাসীর অর্থায়নে বিনামূল্যে ৩ হাজার পিস মাস্ক বিতরণ

শাহজাহান পারভেজ শাহীন,বকশীগঞ্জ প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ৬ জুন শনিবার বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

বগারচর ইউনিয়নের বাসিন্দা আমেরিকা প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমের ব্যক্তিগত অর্থায়নে বগারচর ইউনিয়নে ৩ হাজার পিস মাস্ক বিতরণ করা হয়।

আমেরিকান প্রবাসী মোসাদ্দেকুর রহমান প্রমাণিক মাসুমের পক্ষে বগারচর ইউনিয়ন ছাত্রলীগের নেতা কর্মীরা সারমারা বাজার, নঈম মিয়ার বাজার, ধারারচর, রামরামপুর বাজার , বগারচর বাজার, নাড্ডার হাট, আলীরপাড়া মোড় সহ বিভিন্ন স্থানে ব্যবসায়ী, পথচারী, ভ্যান, রিকশা চালক, অটো রিকশা চালক, মোটরসাইকেল চালকদের মাস্ক বিতরণ করেন।

একই সঙ্গে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য বিধি মানুষের মাঝে ছড়িয়ে দিতে প্রচারণা চালানো হয়। এর আগে করোনা দুর্যোগে কয়েক শ পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন এই প্রবাসী বাঙালি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান