দোয়ায় মশগুল কাজিপুরবাসী

S M Ashraful Azom
দোয়ায় মশগুল কাজিপুরবাসী

কাজিপুর প্রতিনিধি: শনিবার দিনব্যাপী কাজিপুরের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীগণসহ সাধারন মানুষ মোহাম্মদ নাসিমের সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত মিলাদের আয়োজন করে।

 সকালে বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কাজিপুর শাখার, আমিনা মনসুর ডিগ্রি কলেজ, কাজিপুর প্রতিবন্ধী বিদ্যালয়সহ বেশকিছু সামাজিক সংগঠন দোয়ার আয়োজন করে। কাজিপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি ও উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক জানান, উপজেলার বিভিন্ন মন্দিরে মোহাম্মদ নাসিমের আরোগ্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে। 
কাজিপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন জানান, নেতার সুস্থতা কামনায় শুক্রবার দিনব্যাপী বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজও দোয়া খায়ের চলছে। এছাড়া নেতার সেরে ওঠার জন্যে অনেক ভক্তই রোজা রেখেছেন। সব মিলে আমরা অধীর আগ্রহে নেতার সুস্থতার জন্যে অপেক্ষা করছি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান