
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে ২০১৯-২০ইং অর্থ বছরের পারিবারিক কৃষির আওতায় সবজি-পুষ্টি বাগান স্থাপনের লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং সার, বেড়া ও পরিচর্যা বাবদ টাকা মোবাইল একাউন্টে বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গনে ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম জামাল আব্দুন নাসের বাবুল এই প্রনোদনা বিতরণ করেন। এ সময় উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাখাওয়াত হোসেনসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন জানান, উপজেলার ১২টি ইউনিয়নের ৩৮৪জন প্রান্তিক কৃষকদের বিনামূল্যে বীজ, সার,বেড়া ও পরিচর্যা বাবদ ১৯৩৫টাকা টাকা মোবাইল একাউন্টে বিতরণ করা হবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।