উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় ভুয়া ম্যাজিস্ট্রেট গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় হাসমত আলী (৪২) নামের এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে স্থানীয় জনতা। হাসমত পাশ্ববর্তী শাহজাদপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আকবর আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুরে তিনি উল্লাপাড়া উপজেলার রাজমান বাজারে নিজেকে ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন দোকান থেকে টাকা আদায় করছিলেন। এসময় তার আরো দুইজন সহযোগী ছিলেন। এরা হলেন, উল্লাপাড়া উপজেলার রাউতান গ্রামের তোফাজ্জল হোসেন এবং নন্দীবেড়া গ্রামের কোয়াক ডাক্তার নুরুল ইসলাম রিপন আলী। তারা দুইজন সে সময় পালিয়ে যায়।

স্থানীয় ব্যবসায়ী আনোয়ার হোসেন লিটন জানান, উক্ত ভুয়া ম্যাজিস্ট্রেট তার দুই সহযোগীকে নিয়ে বিভিন্ন চায়ের দোকান ও অন্যান্য দোকান থেকে ভয়ভীতি দেখিয়ে ১০/১২ হাজার টাকা তোলেন। এসময় স্থানীয়দের সন্দেহ হলে তারা বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান এবং পরে হাসমত আলী ভুয়া ম্যাজিস্ট্রেট প্রমানিত হলে তাকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম জানান, হাসমত আলীর নিকট থেকে ২ হাজার নগদ টাকা জব্দ করা হয়েছে। এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা হয়েছে।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top