হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল নির্মাণের চুক্তি সই সম্পন্ন

S M Ashraful Azom
0
হেমায়েতপুর-ভাটারা মেট্রোরেল নির্মাণের চুক্তি সই সম্পন্ন

সেবা ডেস্ক: রাজধানী ঢাকা মহানগরীর পূর্ব-পশ্চিমে যোগাযোগ ব্যবস্থা বাড়াতে আরও একটি মেট্রোরেল রুট নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। হেমায়েতপুর থেকে গাবতলী-মিরপুর ১০-কচুক্ষেত-বনানী-গুলশান ২ হয়ে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ এই রুটের বিস্তারিত নক্সা প্রণয়ন ও নির্মাণকাজ তদারকির জন্য পরামর্শক নিয়োগের চুক্তি সই হয়েছে।

বুধবার এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে নিজ বাসভবন থেকে যুক্ত হন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি একইভাবে এ অনুষ্ঠানে যুক্ত হন।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ২০৩০ সালের মধ্যে ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকার যানজট নিরসনে উড়াল ও পাতালসহ মেট্রোরেলের ছয়টি রুট নির্মাণ করতে যাচ্ছে সরকার। হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত রুট-৫’র নর্দার্ন অংশের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

তিনি বলেন, ২০ কিলোমিটার দীর্ঘ এ রুটে সাড়ে ১৩ কিলোমিটার পাতাল এবং সাড়ে ৬ কিলোমিটার হবে উড়াল। এ রুটটি নির্মাণে প্রায় ৪১ হাজার কোটি টাকা ব্যয় হবে। এর মধ্যে জাপান সরকারের অর্থায়ন হবে প্রায় ২৯ হাজার কোটি টাকা।

ওবায়দুল কাদের আরও বলেন, উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত নির্মাণাধীন মেট্রো রুট-৬’র কাজের শতকরা ৪৫ ভাগ শেষ হয়েছে। সম্প্রতি কাজের গতি আরও বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে এ রুটে ১০ কিলোমিটার ভায়াডাক্ট (সেতুতে ওঠার পথ) এবং এক কিলোমিটার রেললাইন স্থাপন করা হয়েছে।

তিনি বলেন, জীবন ও জীবিকাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে গণমুখী ও কল্যাণমুখী বাজেট জাতীয় সংসদে আজ উত্থাপিত হতে যাচ্ছে।

প্রায় এক হাজার ছয় শ’ কোটি টাকার চুক্তিপত্রে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এবং পরামর্শক প্রতিষ্ঠানগুলোর পক্ষে জাপানের নিপ্পন কোয়ি কোম্পানি লিমিটেডের ভারপ্রাপ্ত পরিচালক কেন নিশিনো ও ওরিয়েন্টাল কনসালটেন্টস গ্লোবাল কোম্পানি লিমিটেডের সভাপতি ঈজি ইওনেযাওয়া স্বাক্ষর করেন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশে জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইউহো হায়াকাওয়াসহ মেট্রোরেলের বিভিন্ন রুটের প্রকল্প পরিচালক, প্রকৌশলী, কর্মকর্তা এবং পরামর্শক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন।



ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top