
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: ”কৃষক বাঁচলে বাঁচবে দেশ”এ আলোকে সরাসরি কৃষকের থেকে ন্যায্যমূল্যে ধান সংগ্রহের উদ্দেশ্যে লটারির মাধ্যমে ২৯১২ জন কৃষককে নির্বাচন করা হয়েছে। বোরোধান সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী সভাপতিত্বে ডিজিটাল পদ্ধতিতে এ্যাপসের মাধ্যমে ভাগ্যবান কৃষকদের নির্বাচন করেন।
বৃস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে এই উন্মুক্ত লটারী অনুষ্ঠিত হয়।
এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জামাল আব্দুন নাছের বাবুল,সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী,উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন,ইসলামপুর খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান প্রমুখ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জানাগেছে,উপজেলায় ১৬ হাজার ৮৯০ হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। এ মৌসুমে ২ হাজার ৯শ ১২ মেট্রিক টন ধান ক্রয়ের জন্য বড় মাঝারি ও ক্ষুদ্র কৃষকদের মাঝে এই লটারী করা হয়। সরকারী খাদ্য গুদামে সরাসরি ২ হাজার ৯শ ১২জন কৃষক ১ মেট্রিক টন ধান বিক্রি করতে পারবে।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।