টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন করায় ড্রেজার ধ্বংশ ও জরিমানা

S M Ashraful Azom
0
টাঙ্গাইলে অবৈধ বালু উত্তোলন করায় ড্রেজার ধ্বংশ ও জরিমানা

সেবা ডেস্ক: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অপরাধে মাহবুব হোসেন (২৮) নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে উপজেলার চাকদহ এলাকার বংশাই নদী থেকে বালু উত্তোলনের সময় ওই ব্যবসায়ীকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় ওই নদী থেকে বালু উত্তোলনকারী দুইটি ড্রেজার মোশিন ও এক কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা। মাহবুব উপজেলার নলুয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হা-মীম তাবাসসুম প্রভা বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাকে এ দণ্ড দেওয়া হয়েছে। সে দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিল। দীর্ঘ পাঁচ-ছয় ঘন্টা অভিযান চালিয়ে ওই দুইটি মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top