
দেওয়ানগঞ্জ প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের ডিগ্রিরচর সীমানার ওপারে ভারতের ভিতের মাহিন্দ্রাগঞ্জের নকাই এলাকায় পাহাড়ের উপরে রয়েছে শাহ কামাল (রঃ) এর মাজার শরীফ।
এই মাজারকে কেন্দ্র করে, সামান্য পুন্যের আশায় বাংলাদেশের সীমানায় ভীড় জমায় বিভিন্ন ধর্মের মানুষ। সেখানে এক সময় মাদক সেবনের অভয়ারণ্য থাকলেও বর্তমানে করোনা আতঙ্ক ও প্রশাসনিক চাপে ফকির সন্যাসীদের অবাঁধ বিচরণ না থাকলেও ক্রমেই বাড়ছে লোকসমাগম। যা সচেতন মহলেকে করোনা আতঙ্ক আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়।
মাজারে আগত নাম না-জানা কয়েক জনের ভাষ্যমতে জানা যায়- মাজার এলাকায় কোনও ফকির সন্যাসী দেখা না গেলেও গাছের বাগানে বা ঝোপঝাড়ের আঁড়ালে উঠতি বয়সের ছেলেদের নেশাদ্রব্য সুখটানে মত্ত থাকে হরহামেশাই।
অপর দিকে করোনার মহামারী উপেক্ষা করে গাদাগাদি করে শতশত শিশু সহ নর-নারীর উপস্থিতিও থাকে লক্ষনীয় মাত্রায়। সপ্তাহে দুইদিন, বৃহঃবার ও রবিবার, কারও মুখে মাস্ক বা হাতে হ্যান্ডগ্লোভস দেখা যায়নি বললেই চলে।
এব্যাপারে চরআমখাওয়া ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোঃ আবু শামা আকন্দ বলেন- মাজারে সাধারণত মানুষ জন পুণ্যের আশায় গেলেও তার পরিবর্তে করোনার জীবাণু বহন করবেনা সে গ্যারান্টি কে দেবে?
তিনি আরও বলেন- এই কঠিন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে মাজারের লোকসমাগম বন্ধ করা উচিৎ। করোনার বিস্তার ঠেকাতে মাজারে সিন্নি নামের লোকজনের বিপুল উপস্থিতি বন্ধ করা এখন সময়ের দাবি।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।