
ডা: জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় করোনা উপস্বর্গ নিয়ে শফিকুল ইসলাম(৪২) নামে একজনের মৃত্যু হয়েছে। সপ্তাহখানেক আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি, পেট ব্যথা নিয়ে চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এ অবস্থায় রাতে শরীরের অবনতি হলে বৃহস্পতিবার সকালে তিনি মারা যান। তিনি ওই এলাকার নাসির মিয়ার পূত্র।
স্থানীয়রা জানান, সপ্তাহখানেক আগে নারায়ণগঞ্জ থেকে জ্বর, সর্দি ও পেট ব্যথা নিয়ে শফিকুল চিলমারীর বাড়িতে আসেন। এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগ করা হলে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়। এ অবস্থায় রাতে শারীরিক অবস্থার অবনতি ঘটলে বৃহস্পতিবার সকালেই তার মৃত্যু হয়।
রানীগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মঞ্জু অভিযোগ করেন, শফিকুল ইসলাম করোনার উপস্বর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসার পর চিলমারী স্বাস্থ্য কমপ্লেক্সে বারবার নমুনা সংগ্রহ করতে বলা হলেও তারা নমুনা সংগ্রহ করেননি। এদিকে বৃহস্পতিবার সকালে করোনা টেস্ট করার আগেই শফিকুলের মৃত্যুতে এলাকায় তোলপাড় শুরু হয়।
এ ব্যাপারে চিলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, জনবল সংকটের কারণে আগে নমুনা সংগ্রহ করা যায়নি। বৃহস্পতিবার মারা যাওয়ার পর নমুনা নেয়ার প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চিলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ডবিøউ এম রায়হান শাহ জানান, করোনা উপস্বর্গে মারা যাওয়ার কারণে কেউ দাফনে অংশ নিতে চায়নি। পরে স্বাস্থ্যবিভাগ থেকে নমুনা সংগ্রহ করে ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে দাফন কাজ সম্পন্ন করা হয়।

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।