বকশীগঞ্জে অনলাইন স্কুল চালু ও পাঠদান শুরু

S M Ashraful Azom
বকশীগঞ্জে অনলাইন স্কুল চালু ও পাঠদান শুরু

বকশীগঞ্জ প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে করোনা ভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় পড়াশুনায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের এই ক্ষতি পুষিয়ে নিতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য অনলাইন স্কুল চালু ও পাঠদান কার্যক্রম শুরু করা হয়েছে

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও উপজেলা শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনলাইন স্কুল ও পাঠদান শুরু করা হয়

বৃহস্পতিবার দুপুর ১ টায় উপজেলা পরিষদে অনলাইন স্কুল চালু ও পাঠদান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার

উদ্বোধনকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রশিদা বেগম সহ অনলাইন স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন

অনলাইন স্কুলে প্রতিদিন ফেসবুক পেজে লাইভের মাধ্যমে শিক্ষকরা বিষয় ভিত্তিক পাঠদান করাবেন এতে করে শিক্ষার্থীরা পাঠদানের মাধ্যমে তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান