ধুনটে রাস্তা সংস্কারে কোদাল ধরলেন ছাত্রলীগ নেতা

S M Ashraful Azom
0
ধুনটে রাস্তা সংস্কারে কোদাল ধরলেন ছাত্রলীগ নেতা

রফিকুল আলম, ধুনট (বগুড়া) : দুই পাশে বাড়িঘর। মাঝখান দিয়ে মেঠোপথ। রাস্তার অগ্রভাগে মসজিদ ও মন্দির। একটু বৃষ্টি হলেই জলাবদ্ধ হয় এই পথটি। চলাচলের বিকল্প কোন পথ নেই। তাই কাদা পানির পথ মাড়িয়ে যাতায়াত করতে হয় স্থানীয়দের। এমন জনদূর্ভোগের চিত্র দীর্ঘদিনের। স্থানীয়রা দূর্ভোগ লাঘবের দাবী করে আসলেও কর্তৃপক্ষের মন গলেনী।

অবশেষে মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে চলাচল অনুপযোগী রাস্তাটি সংস্কার কাজে কোদাল ধরলেন বগুড়ার ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনের নেতৃত্বে দলের নেতাকর্মীরা।

জানা গেছে, উপজেলায় বহমান যমুনা নদীর ভাঙনজনপদের একটি গ্রাম চুনিয়াপাড়া। সবদিক থেকেই অবহেলতি এই গ্রামটি। গ্রামের মেঠোপথই তার স্বাক্ষি। সংস্কার অভাবে কাঁচা সড়কের শত মিটার অংশ চলাচলের অনুপোযোগী হয়ে পড়ে। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসীসহ পথচারীরা। এমন পরিস্থিতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের উদ্যোগ নেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন।

এই কাজে তাকে সহযোগীতা করেন উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারন সম্পাদক তানভীর আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক আল আমিন, উপ-পরিবেশ বিষায়ক সম্পাদক উজ্জল কুমার, ভান্ডারবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সাংঠনিক সম্পাদক অনিক রহমান রুমন, উপজেলা ছাত্রলীগের সদস্য সম্রাট, গোসাইবাড়ি ডিগ্রি কলেজ শাখার ছাত্রলীগ নেতা রবিন, উজ্জল, নাসিম, নয়ন, শুভ, মিলন, সিয়াম ও হৃদয়।

শনিবার সরেজমিন গিয়ে দেখা যায় চুনিয়াপাড়া গ্রামের কাঁচা রাস্তাটি মেরামত করে ফের চলাচলের উপযোগী করা হয়েছে। উপজেলা ছাত্রলীগের এমন উদ্যাগেকে দলীয় নেতাকর্মী, এলাকাবাসীসহ সচেতন মহল স্বাগত জানিয়েছেন। এলাকার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অনেকে।

এ বিষয়ে ধুনট উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয়েছে দেশ ও মানবকল্যাণে কাজ করতে। তারই ধারাবাহিতায় আমরা রাস্তা মেরামত করে জনদুর্ভোগ লাগব করেছি। আমরা যারা ছাত্রলীগের দায়িত্বে আছি তারা প্রতিনিয়ত সাংগঠনিক কাজের পাশাপাশি সামাজিক কর্মকাÐের মাধ্যমে সাধারণ মানুষের কল্যাণে কাজ করছি।#


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top