উল্লাপাড়ায় আগুন লেগে ৫ বাড়ি পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় আগুন লেগে ৫ বাড়ি পুড়ে ছাই, ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

উল্লাপাড়া প্রতিনিধি: বুধবার গভীর রাতে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবুলীদহ গ্রামে আগুন লেগে ৫টি বাড়ি পুড়ে গেছে। এসব বাড়ির ক্ষতির পরিমান প্রায় ২৫ লাখ টাকা। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের ধারনা।

উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, শাহীন আলমের বাড়ি থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পার্শ্ববর্তী আফজাল হোসেন, স্বপন হোসেন, মিন্টু মিয়া ও আব্দুস ছাত্তারের বাড়িতে ছড়িয়ে পড়ে।

 আগুনে এসব বাড়ির মোট ৮টি ঘর, ধান, চাল, নগদ টাকা, ইলেকট্রনিক্স সামগ্রী, কাপড় চোপড় সবই পুড়ে যায়। গ্রামের লোকজন কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন। চেয়ারম্যান আরো জানান, উধুনিয়া গ্রামে যাওয়ার উপযুক্ত রাস্তা না থাকায় ফ্যায়ার সার্ভিসের কর্মীরা খবর পেয়ে গেলেও ঘটনাস্থলে পৌছাতে পারেননি। সবমিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে জানান ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল। 


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top