লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর সাপ বাঁশখালী ইকো-পার্কে অবমুক্ত

S M Ashraful Azom
0
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর সাপ বাঁশখালী ইকো-পার্কে  অবমুক্ত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বৈলছড়ি ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের লোকালয়ে গত শুক্রবার (১২জুন) চলে এসেছিল একটি ৮ ফুট লম্বা অজগর সাপ। এ বিষয়টি স্থানীয়রা ইউপি চেয়ারম্যানকে অবহিত করেন।

বৈলছড়ি ইউপি চেয়ারম্যান মু. কফিল উদ্দিন প্রতিবেদককে জানান, 'লোকালয়ে অজগর সাপ প্রবেশের খবর পেয়ে ইউপি সদস্যের নেতৃত্বে স্থানীয় জনসাধারনের সহযোগিতায় অজগর সাপটি আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আকতার এর নির্দেশে বাঁশখালী বন কর্তৃপক্ষের নিকট অজগরটি হস্তান্তর করি।'

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে উদ্ধার করে উপজেলার বন বিভাগের স্থানীয় কর্মীরা।

উদ্ধারকৃত অজগর সাপটি শনিবার (১৩ জুন) দুপুরে জলদী অভয়ারন্য রেঞ্জ কর্মকর্তা ও বাঁশখালী ইকোপার্কের ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মু. আনিসুজ্জামান শেখ পরে বাঁশখালী ইকোপার্কের সংরক্ষিত গহীন বনে অবমুক্ত করেছে।

মু. আনিসুজ্জামান শেখ প্রতিবেদককে সংবাদকে জানান, 'বৈলছড়ির লোকালয় থেকে ৮ ফুট লম্বা অজগর সাপটি উদ্ধার করে আজকে বাঁশখালী ইকোপার্কের গহীন বনে অবমুক্ত করা হয়েছে। তিনি আরো বলেন, বাঁশখালী ইকোপার্কের গহীন বন অজগর সাপের জন্য উপযুক্ত পরিবেশ এবং এখানে তাদের খাদ্য রয়েছে। তাই এখানেই সাপটিকে অবমুক্ত করা হয়েছে।'


ক্যাপশনঃ বাঁশখালী ইকো-পার্কের গহীন বনে উদ্ধারকৃত অজগর সাপটি অবমুক্ত করছে বনকর্মকর্তা আনিসুজ্জামান শেখ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top