মাদারগঞ্জে সাংবাদিককে হুমকিদাতা গ্রেফতার

S M Ashraful Azom
0
মাদারগঞ্জে সাংবাদিককে হুমকিদাতা গ্রেফতার

জামালপুর সংবাদদাতা:  মাদারগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার  মাদারগঞ্জ সাংবাদদাতা জাহিদুর রহমান উজ্জলকে স্বপরিবারে হত্যার হুমকিদাতা গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে হুমকি দাতা গোলাম মোস্তফা তালুকদারের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারকৃত গোলাম মোস্তফা তালুকদারের বিরুদ্ধে সাংবাদিককে স্বপরিবারে হত্যার হুমকিসহ নানান অভিযোগে গত ১২ জুন একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগটি তদন্ত শেষে মামলা রুজু করে পুলিশ। শনিবার রাতে  আসামী গোলাম মোস্তফাকে তার বাড়ি থেকে গ্রেফতার শেষে  রবিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।

(মামলা নং-৫ তারিখ ১২/০৬/২০২০) অভিযোগ থেকে জানা যায়,  সাংবাদিক জাহিদুর রহমান উজ্জলকে হেয় প্রতিপন্ন করার জন্য বেশ কিছুদিন ধরে নানা মিথ্যা মামলা ও সামাজিক মাধ্যমে কুৎচ্ছা রটিয়ে আসছিল। তা ছাড়া বিভিন্ন সময় হামলার পরিকল্পনা করা এবং হুমকি দেয়ার অভিযোগ করেছেন তিনি।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top