টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার ও সরঞ্জামাদিসহ ২ জন আটক

S M Ashraful Azom
0
টঙ্গীতে নকল হ্যান্ড স্যানিটাইজার ও সরঞ্জামাদিসহ ২ জন আটক

মাহবুবুর রহমান জিলানী (টঙ্গী, গাজীপুর) : টংগীর আরিচপুর এলাকায় করোনা ভাইরাসকে পুঁজি করে নকল হ্যান্ড স্যানিটাইজার,হ্যান্ডওয়াশ, ফেসওয়াশ বানিয়ে মিজান এন্ড কোং নামে অসাধু ব্যবসায়ী কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এসময় টংগী পূর্ব থানার পুলিশ নকল হ্যান্ড স্যানিটাইজার ও তৈরির সরঞ্জামাদিসহ ২ জনকে আটক করেছে।

আটককৃতরা হল মোঃ মিজান(৪০) ও মোঃ শামীম (৩৫) ।এসময় পুলিশ নকল ওষুধ কারখানার মালামাল জব্দ করে থানায় নিয়ে আসে।

টংগী পূর্ব থানার ওসি(তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম  বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে হ্যান্ড স্যানিটাইজার প্রোডাকশন করছে।এমন সংবাদের ভিত্তিতে ঐ রাতেই অভিযান চালিয়ে তাদের হাতে নাতে আটক করা হয় এবং কারখানার সকল মালামাল জব্দ করি।

 এ বিষয়ে মামলার টংগী পূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়।যাহার মামলা নং ১৯৭৪/২৫(গ)।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানা এস আই সফিউল আলম বলেন ,আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, কিছু অসাধু ব্যবসায়ী রাতের আঁধারে নকল হ্যান্ড স্যানিটাইজার প্রোডাকশন করছে। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং আমরা বিপুল পরিমাণ নকল হ্যান্ড স্যানিটাইজার, নকল হ্যান্ডওয়াশ, নকল ফেসওয়াশসহ দুইজন অসাধু ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এসময় এস আই শাহিন মোল্লা ও এস আই রাজীব হাসান সহ অভিযান পরিচালনা করা হয়।


ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন


ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top