উল্লাপাড়ায় ২৬২০ জন হতদরিদ্রের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায় ২৬২০ জন হতদরিদ্রের মধ্যে ভিজিএফ এর চাল বিতরণ

রাজু আহমেদ সাহান- উল্লাপাড়া প্রতিনিধি : উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে ২ হাজার ৬২০ টি  হতদরিদ্র পরিবারের মাঝে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

রোববার সকালে আলী আহম্মদ উচ্চ বিদ্যালয় মাঠে পঞ্চক্রোশী ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ হতদরিদ্রদের মধ্যে চাউল বিতরণ  কার্যক্রমের উদ্বোধন করেন।

এ সময় ইউপি  চেয়ারম্যান ফিরাজ উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তিনি শ্রমিক, অসহায়, দরিদ্রসহ সকল মানুষের অধিকার নিশ্চিত করেছেন। প্রতিটি মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন।

দেশের সকল মানুষ যেন ভালোভাবে ঈদ উদযাপন করতে পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এবং উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমামের সার্বিক সহযোগিতায় বরাদ্দকৃত পঞ্চক্রোশী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২ হাজার ৬২০ টি দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল করিম, ইউপি সদস্য নাসির উদ্দিন, হামিদুল ইসলাম, এমজি আর পাশান, জিল্লুর রহমান, মোহাম্মদ আলী, রুহুল হোসেন, ইউপি সচিব মোঃ আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা আনিছুর রহমান, তারেক তালুকদার প্রমুখ।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top