বান্দরবানে ৪ হাজার ৬২১ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

S M Ashraful Azom
0
বান্দরবানে ৪ হাজার ৬২১ পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

সেবা ডেস্ক: আসন্ন মুসলিম উম্মাহর বড় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বান্দরবান পৌর এলাকায় অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।  

শনিবার (২৫ জুলাই) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পৌরসভার ব্যবস্থাপনায় ৯টি ওয়ার্ডে শারীরিক দূরত্ব বজায় রেখে ৪ হাজার ৬২১ অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারে ঈদ উপহার বিতরণ করেন বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী।


এসময় উপস্থিত ছিলেন- বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, আবুল খায়ের আবু, উজলা তঞ্চঙ্গ্যা, থুইসিং প্রু লুবু, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আশুতোষ কুমার দে'সহ বিভিন্ন অসহায়, কর্মহীন ও দরিদ্র পরিবারের সদস্যরা।

এসময় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক করোনা পরিস্থিতির কারণে যাতে কেউ কষ্ট না পায় এবং আসন্ন ঈদ উপহার হিসেবে আমরা বান্দরবান পৌরসভার ৯টি ওয়ার্ডে স্বাস্থ্যবিধি মেনে প্রায় ৪ হাজার ৬২১ জন গরিব ও অসহায় দিনমজুর পরিবারের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করছি। এসময় পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, জনগণকে আসন্ন পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top