
সেবা ডেস্ক: টাঙ্গাইল সদর উপজেলায় জাতীয় সংসদ সদস্য খ. মমতা হেনা লাভীর’র অনুকূলে বরাদ্দকৃত ঐচ্ছিক তহবিল থেকে চেক বিতরণ করা হয়েছে।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
রোববার সকাল সাড়ে ১১ টায় শহরের থানা পাড়া নিজ বাসভবনে অসহায়, দুঃস্থ ও বন্যার্ত ১০৬ জনের মাঝে এ চেক বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক জেবুনেছা চায়না, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ মিনু আনাহলী, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক নাজমুছ সালেহীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আরা মিষ্টু প্রমুখ।
-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।