দেওয়ানগঞ্জের অসহায়রা পেল ভিজিএফের চাল

S M Ashraful Azom
0
দেওয়ানগঞ্জের অসহায়রা পেল ভিজিএফের চাল

সেবা ডেস্ক: জামালপুরের দেওয়ানগঞ্জ সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায়, দরিদ্র, কর্মহীন,  মানুষের মাঝে ঈদুল আযহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অধিদপ্তরের বরাদ্দ করা চাল বিতরণ করা হয়েছে। ২৫ জুলাই সকালে সদর ইউনিয়ন পরিষদ থেকে এসব চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান ছামিউল হক।

উপজেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এনামুল হাসান জানিয়েছেন, সদর ইউনিয়নের ৫০ হাজার মানুষের জন্য ১০ কেজি হিসাবে ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়েছে। প্রতি পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণের জন্য ইউপি চেয়ারম্যানকে নির্দেশ দেওয়া হয়েছে।

চাল বিতরণের সময় উপস্থিত ছিলেন ট্যাগ কর্মকর্তা মোজ্জাম্মেল হক, মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল কদ্দুছ, ইউপি সচিব ছামিউল ইসলামসহ ইউপি সদস্য, মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীবৃন্দ।

ভিডিও নিউজ


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top