শোক দিবসে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নার’

S M Ashraful Azom
শোক দিবসে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে ‘মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নার’

সেবা ডেস্ক: সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘মুক্তিযুদ্ধ ও মুজিব কর্নার’ উদ্বোধন করা হয়েছে। ১৫ আগস্ট ফিতা কেটে তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনে স্থাপিত কর্নারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মো. রেজাউল করিম। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএফএম মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, বোর্ড অব ট্রাস্টিজের উপদেষ্টা, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, কর্নারের ডিজাইন করেন এসইইউ এর স্থাপত্য বিভাগের শিক্ষিকা লতিফা সুলতানা।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান