উল্লাপাড়ায় মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা, করতোয়া নদীতে প্রতিমা বিসর্জন

S M Ashraful Azom
0
উল্লাপাড়ায়  মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা, করতোয়া নদীতে প্রতিমা বিসর্জন


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায়  মন্ডপে মন্ডপে সিঁদুর খেলা শেষে করতোয়া নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন শারদীয় দুর্গোৎসবে প্রতিমা বিসর্জন দেন। পুজা মন্ডপগুলোতে হিন্দু বিবাহিত নারীরা মেতেছিল ঐতিহ্যবাহী সিঁদুর খেলায়। ধর্মীয় মতে হিন্দু রমনীরা দেবী দুর্গার মাথায় সিঁদুর দিয়ে সেই সিঁদুর নিজের মাথায় লাগিয়ে নিজ নিজ স্বামীর দীর্ঘায়ু কামনা করেন। যে কারনে হিন্দু বিবাহিত নারীরা প্রতিটি পরিবার থেকেই এই সিঁদুর খেলায় অংশগ্রহন করে থাকেন। এবছর বৈরী আবহাওয়ার কারণে অষ্টমী পূজা পর্যন্ত দর্শনার্থীরা প্রতিমা দর্শনে আসতে পারেননি। কিন্তু নবমীর দিন সকাল থেকে আবহাওয়া ভালো হয়ে যাওয়ায় রোববার রাতে উল্লাপাড়ার পুজা মন্ডপগুলোতে দর্শনার্থীদের ব্যাপক ভীড় জমে। এবছর করোনার কারণে ঘাটিনার বটমূলে প্রতিমা বিসর্জনের নির্ধারিত স্থানে অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। তারপরেও উচ্ছসিত নারী পুরুষেরা বিকেলে নৌকায় করে প্রতিমা নিয়ে করতোয়া নদীতে ঘুরে ফিরে প্রতিমা বিসর্জন দেয়। নৌকাতে যুবক যুবতীরা মহামায়া দেবীর সামনে আরুতি ও ধর্মীয় সঙ্গীত গেয়ে তাদের দুর্গা মাকে শেষ বিদায় জানায়। এ বছর উল্লাপাড়ায় মোট ৮৭ টি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top