সরিষাবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে আটক

S M Ashraful Azom
সরিষাবাড়ীতে ধর্ষণ চেষ্টার অভিযোগে যুবককে আটক


সেবা ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে এক সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রবিন মিয়া (২৩) নামে এক বখাটে যুবককে আটক করেছে সরিষাবাড়ি থানা পুলিশ। ২৫ অক্টোবর রাতে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রাম থেকে আটকের পর ২৬ অক্টোবর দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি ওই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, উপজেলায় পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের এক সন্তানের জননীকে (৩৫) প্রতিবেশী বখাটে রবিন দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছে। ২১ অক্টোবর গভীর রাতে সে ওই নারীর ঘরের বেড়া কেটে ভেতরে ঢুকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই নারীর ডাক-চিৎকার করলে রবিন মিয়া দৌড়ে পালিয়ে যায়। পরদিন ২২ অক্টোবর সকালে ওই নারীর পরিবার রবিনের পরিবারের কাছে অভিযোগ জানালে তারা বিষয়টি এড়িয়ে যায়। পরে সরিষাবাড়ী থানায় তিনি লিখিত অভিযোগ দিলে ২৫ অক্টোবর রাতে তারাকান্দি তদন্তকেন্দ্রের পুলিশ রবিনকে তার নিজবাড়ি থেকে আটক করে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করীম এ প্রতিবেদককে জানান, ভিকটিমের লিখিত অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আটক বখাটে যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান