কাজিপুরে বিষাক্ত মদপানে পরিবহন শ্রমিকের মৃত্যু

S M Ashraful Azom
কাজিপুরে বিষাক্ত মদপানে পরিবহন শ্রমিকের মৃত্যু


কাজিপুর প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে ঘরে তৈরি বিষাক্ত মদপানে গোসাই মন্ডল (৪০) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত গোসাই মন্ডল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গুরজিয়া গ্রামের খিতিস মন্ডলের ছেলে।  ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়।

হাসপাতাল এবং স্থানীয়সূত্রে জানা গেছে, সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা সাতটায় দুর্গা পূজা উপলক্ষে বিষাক্ত মদপান করেন পরিবহন গুরজিয়া গ্রামের শ্রমিক গোসাই মন্ডল, উৎপল ও কানন। এ অবস্থায় গোসাই মন্ডল পূজা স্থানীয় মন্ডপ এলাকায় আরতি করতে থাকেন। হঠাৎ  তিনি অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। স্বজনরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধিন অবস্থায় গোসাই মন্ডল মারা যান।

ধুনট উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আনোয়ারা বেগম বলেন, ‘উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা নিরীক্ষা করার ব্যবস্থা না থাকায় মৃত্যুর কারণ নিশ্চিত করে বলা সম্ভব হচ্ছে না। তবে বিষাক্ত তরল জাতীয় দ্রব্য সেবন করায় তার মৃত্যু হয়েছে।’ 

কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)পঞ্চনন্দ সরকার বলেন, ‘এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।’


-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান