সরিষাবাড়িতে সংঘর্ষ \ আহত-১২

S M Ashraful Azom
সরিষাবাড়িতে সংঘর্ষ \ আহত-১২


মো. শাহ্ জামাল : জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়েছে। আহতরা হলো আজিজুল(৫০), সাগর(১৬), মুকুল(৪৪) জহুরুল(৪৫), শফিকুল(৩০), সাদিকুর রহমান(১৮), গোহাগ(১৮), মাসুদ(১৭), স্বপন(২১), ভন্ডুল(৩০), মতিয়র রহমান(৫৫) আহত হয়। আহতদের মধ্যে শফিকুল(৩০) ও সাগর(১৬)কে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেছে।

জানা গেছে, চরসরিষাবাড়ী গ্রামের মৃত কুশি মন্ডলের ছেলে আব্দুস সালাম ও কাজীপুর উপজেলার কুমারিয়াবাড়ী গ্রামের মতিয়র রহমানের মধ্যে জমি সংক্রান্ত বিরোধ নিস্পত্তির জন্য ৮ নভেম্বর দুপুরে ঘোড়ামারা সাত্তার মেম্বার কিন্ডার গার্টেনে সালিশ বসে। সালিশে মতিউর উপস্থিত না হওয়ায় সালিশ ভেঙ্গে দেয়া হয়। 

সালিশ থেকে আব্দুস সালাম তার লোকজন বাড়ি ফেরার পথে মতিয়র রহমানের লোকজন লাঠিপেটা করে। এতে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।  সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম জানান, এ পর্যন্ত থানায় কোন পক্ষ অভিযোগ করেনি।


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান