উল্লাপাড়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০

S M Ashraful Azom
উল্লাপাড়ায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ১০


উল্লাপাড়া প্রতিনিধি: পূর্ব গোলযোগের জের ধরে শনিবার সন্ধ্যায় উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতীতে আল আমিন সরকারের দলের সঙ্গে মারুফ তালুকদারের দলের সংঘর্ষ হয়। উভয় পক্ষ লাঠি, রামদা, হাতুরি নিয়ে সংঘর্ষে অংশ নেয়। এতে মোট ১০ জন আহত হয়। আহতদের মধ্যে মারুফ তালুকদার, ওমর আলী, সামিউল ইসলাম ও রতনকে গুরুতর অবস্থায় সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। 

উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন জানান, উভয় দলের মধ্যে দীর্ঘদিন ধরে গোষ্ঠীগত দ্ব›দ্ব চলে আসছিল। এর রেশ ধরে সংঘর্ষ বাধে। উভয়পক্ষ উল্লাপাড়া মডেল থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে। পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান