করোনামুক্ত হলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার

S M Ashraful Azom
করোনামুক্ত হলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার


সেবা ডেস্ক: প্রাণঘাতি ভাইরাস করোনামুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন।  তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার করোনা টেস্ট করানোর পর আজ(বুধবার) ফলাফল নেগেটিভ এসেছে। তবে ফের একবার ফুসফুসে সংক্রমণের পরীক্ষা করিয়েছেন তিনি, যার ফলাফল হাতে পাবেন আগামীকাল।

গত ৯ নভেম্বর থেকে প্রচণ্ড জ্বর ভুগছেন হাবিবুল বাশার। পরে ১১ নভেম্বর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে বাসায় আইসোলেশনে ছিলেন হাবিবুল বাশার। 

তবে তার শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত ১৬ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসকের পরামর্শে হাসপাতালে ভর্তি হন বাংলাদেশ ক্রিকেটের সাবেক এ অধিনায়ক।

যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সাবেক অধিনায়ক।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান