এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ মিলেছে ঝিনাইদহে

S M Ashraful Azom
এশিয়া মহাদেশের সবচেয়ে বিষধর সাপ মিলেছে ঝিনাইদহে


সেবা ডেস্ক: ঝিনাইদহের শৈলকুপায় ধানক্ষেতের মোটর হাউজে পাওয়া গেছে ২টি বিষধর কালাচ সাপ।ইংরেজিতে এ সাপের নাম কমন ক্রেইট। গোখরা বা কিং কোবরার থেকেও বিষধর এ সাপ  উদ্ধারে আসছেন চট্টগ্রাম ভেনম রিচার্স সেন্টারের ২ কর্মকর্তা। রিচার্স সেন্টারের বোরহান বিশ্বাসের নেতৃত্বে ২ কর্মকর্তা আসছেন।
বুধবার বিকালে স্থানীয়রা এ সাপ দেখতে পায় শৈলকুপার চতুড়া গ্রামের ধানক্ষেতের মোটর হাউজে। কর্মকর্তারা আশা করছে রেস্কিউ করা গেছে ভেনম রিচার্স সেন্টারে এন্টিভেনম তৈরির কাজে ব্যবহার করা যাবে।

ঝিনাইদহের শৈলকুপার যুবক নেচার অ্যান্ড ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার আবীর হাসান খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিশ্চিত হন সাপ দুটি বিষধর।  যা এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম। তিনি জানান স্থানীয়ভাবে এ প্রজাতির সাপকে কালাচ বলা হয়। তবে ঝিনাইদহ সহ এ অঞ্চলে  এ সাপ কে  কাননবোড়া বলা হয়ে থাকে।

এই জাতীয় সাপের ফনা থাকে না, দেখতে কালোর উপরে সাদা রিং থাকে।  রিংগুলো গলার নিচ থেকে লেজ পর্যন্ত হয়।  এই সাপে কামড়ালে অন্যতম বৈশিষ্ট্য হলো, ভুক্তভোগীরা তেমন বুঝতে পারে না।  এরা ইদুর বা খাবারের খোঁজে মানুষের ঘরে চলে আসে আর ঘুমন্ত মানুষ বেশি কামড়ের শিকার হয়।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান