মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন

S M Ashraful Azom
মহানবীর ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে বকশীগঞ্জে মানববন্ধন


সেবা ডেস্ক: ফ্রান্সে প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শন করে অবমাননা করার প্রতিবাদে সারাদেশের মতো জামালপুরের বকশীগঞ্জ উপজেলা ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বকশীগঞ্জ আওয়ামীলীগের নেতাকর্মীসহ ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র যুব আন্দোলন বকশীগঞ্জ উপজেলা শাখার নেতা কর্মীরা।

রবিবার (১ নভেম্বর) সকাল থেকে বকশীগঞ্জ পৌর শহরের মালিবাগ মোড় এলাকায় হাজার হাজার মুসুল্লিরা এসে একত্রিত হয় ও মানববন্ধন করে।

এ সময় মুসুল্লিরা হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যাঙ্গ চিত্র করার তীব্র প্রতিবাদ জানান এবং সকল মুসলমানকে ফ্রান্সের সকল পন্য বর্জনের দাবীসহ সরকারীভাবে ফ্রান্সের রাষ্ট্র প্রধানকে জানিয়ে দেয়ার আহবান জানান।

শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান