রৌমারীতে জমি অধিগ্রহণের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন

S M Ashraful Azom
রৌমারীতে জমি অধিগ্রহণের প্রতিবাদে এলাকাবাসির মানববন্ধন


শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে সড়ক ও জনপদ অধিদপ্তরের এক্সেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য ৫ একর বাড়িভিটে ও ফসলি জমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন পালন করা হয়েছে। রবিবার (২২ নভেম্বর) দুপুরের দিকে রৌমারী উপজেলা পরিষদ চত্বরে নতুনবন্দর ও চর নতুনবন্দর এলাকাবাসির আয়োজনে এ মানববন্ধন পালন করা হয়।  
মানববন্ধনে উপজেলার রৌমারী সদর ইউনিয়নের নতুনবন্দর ও চর নতুনবন্দর স্থলবন্দর এলাকায় সাধারন অধিবাসিবৃন্দ সড়ক ও জনপদ অধিদপ্তরের এক্সেললোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের জন্য বিভিন্ন অফিস স্থাপনের লক্ষে গ্রামের বেশ কিছু বসতবাড়ি ও ফসলি জমি অধিগ্রহণের সিদ্ধান্ত চলছে। ইহা বাস্তবায়ন করা হলে ওই গ্রামের অনেক দরিদ্র অসহায় মানুষ ভুমিহীন হয়ে যাবে। তাদের অন্য কোথাও মাথা গুজার ঠাই থাকবে না। তারা অবিলম্বে এ অধিগ্রহণ বাতিলের দাবী জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন আব্দুল হামিদ মুন্সি, আব্দুল শহীদ, দেলোয়ারা বেগম, তাজমহল বেগম, মিজানুর রহমান, সাকিরুল ইসলাম, নুরুল হুদাসহ অনেকেই। পরে উপজেলা সহকারি কমিশনার (ভুমি)সহ বিভিন্ন দপ্তরে স্বারকলিপি প্রদান করেছেন। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান