উল্লাপাড়ায় বোরকা পরিহিত যুবকদের হামলায় এক ব্যক্তির মৃত্যু

S M Ashraful Azom
উল্লাপাড়ায় বোরকা পরিহিত যুবকদের হামলায় এক ব্যক্তির মৃত্যু


উল্লাপাড়া প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় রাতের অন্ধকারে বোরকা পরিহিত যুবকদের সন্ত্রাসী হামলায় বেল্লাল হোসেন (৫২) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উল্লাপাড়া পৌর এলাকার নেওয়ারগাছা নতুনপাড়া মহল্লার মৃত জয়নাল আবেদীনের ছেলে এবং একজন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত ৮টার দিকে। 

নিহত বেল্লাল হোসেনের পারিবারিক সূত্রে জানা গেছে, বেল্লাল  হোসেন শুক্রবার রাত ৮ টার সময় স্থানীয় বাজার থেকে ব্যবসায়িক কাজ শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি গ্রামের কাছাকাছি পৌঁছিলে বোরকা পরিহিত ৩ যুবক তার পথরোধ করে। তাদের হাতে থাকা লোহার রড দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। বেল্লালের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে।  রাতেই তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে শনিবার তাকে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তার অবস্থার আরো অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠানোর কথা বলে। শনিবার রাতে ঢাকায় নেবার পথে রাত ১২টার দিকে তিনি রাস্তাই মারা যান। 

এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক কুমার দাস জানান, খবর পেয়ে তার বাড়ি থেকে পুলিশ নিহত বেল্লাল হোসেনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রোববার সিরাজগঞ্জ সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত খুন হওয়া ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোন মামলা করা হয়নি। তবে পুলিশ ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে। 


শেয়ার করুন

-সেবা হট নিউজ: সত্য প্রকাশে আপোষহীন
ট্যাগস

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(ঠিক আছে) #days=(20)

আমাদের ওয়েবসাইট আপনার অভিজ্ঞতা উন্নত করতে কুকি ব্যবহার করে। কুকি সম্পর্কে জানুন
ঠিক আছে
উপরে যান